আল্ট্রাস মালায়াকে ফেরাতে এফএএমের প্রতি আহ্বান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ মে ২০২৬, ০৪:০৩ পিএম

malaysia news
malaysia news
মালয়েশিয়ায় জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল অন্যতম। দেশটির বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচগুলোতে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি খেলার পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে। সাধারণ দর্শকদের পাশাপাশি রয়েছে বিভিন্ন সমর্থক গোষ্ঠী, যারা নিজ নিজ দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে মাঠ মাতিয়ে রাখে।

মালয়েশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (এফএএম)-এর সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী সমর্থক গোষ্ঠীগুলোর একটি হলো আল্ট্রাস মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে তারা জাতীয় ফুটবল দল ‘হারিমাউ মালায়া’র প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে। তবে সম্প্রতি এই গোষ্ঠীর সঙ্গে এফএএমের সম্পর্কের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, আল্ট্রাস মালায়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে এফএএমকে আরও উন্মুক্ত ও ইতিবাচক ভূমিকা নিতে হবে। এতে জাতীয় দল হারিমাউ মালায়ার প্রতি সমর্থকদের আস্থা পুনরুদ্ধার সম্ভব হবে।

স্থানীয় ফুটবল বিশ্লেষক সুলাইমান হুসিন বলেন, আল্ট্রাস মালায়ার বয়কটের সিদ্ধান্ত জাতীয় দলের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। কারণ, দীর্ঘদিন ধরে এই সমর্থক গোষ্ঠী স্টেডিয়ামে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, গত কয়েক বছরে সমর্থকদের উপস্থিতির কারণে স্টেডিয়ামের আবহ অনেক বেশি প্রাণবন্ত হয়েছে। হারিমাউ মালায়া ও আল্ট্রাস মালায়াকে আলাদা করে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এই বয়কট ভবিষ্যতে দেশের মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচগুলোতে জাতীয় দলের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই এফএএমের উচিত সমর্থকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং তাদের আবার স্টেডিয়ামে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া। দেশের ফুটবলের ভবিষ্যতের স্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, গত ১ মে আল্ট্রাস মালায়া ‘ফেজ ওয়ান’ বয়কট কর্মসূচি শুরু করে। তারা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানায়, এসব ইস্যুর এখনও স্থায়ী সমাধান হয়নি। একই সঙ্গে তারা তিনটি প্রধান দাবি উত্থাপন করে। চলতি সপ্তাহের শুরুতে আল্ট্রাস মালায়া “কেম্বালিকান বোলাসেপাক কেপাদা রাকইয়াত” (কেবিএসকেআর) আন্দোলন নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দিয়ে নতুন বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে বলা হয়, এই আন্দোলনের উদ্দেশ্য দেশের ফুটবলের নেতৃত্ব দখল করা নয়; বরং প্রশাসন ও পরিচালন ব্যবস্থায় সামগ্রিক সংস্কার আনা। আল্ট্রাস মালায়া আরও জানায়, ফুটবল ব্যবস্থাপনায় যাদের হাতে ক্ষমতা রয়েছে, তাদের অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।



ভালো সংবাদের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ফিডটি অনুসরণ করুন


Google News

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন