চরফ্যাশনে সফল কৃষি উদ্যোক্তাদেরকে সম্মাননা প্রদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১১:৫২ এএম

মোঃ মনিরুল ইসলাম, (বিশেষ প্রতিনিধি)
ভোলার চরফ্যাশনে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

আজ(বুধবার) সকাল ১০ টায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমত উল্লাহ। এছাড়া পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ ও এফডিএ এর প্রধান কার্যালয় ও শাখা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাথে সাথে বিভিন্ন ইউনিয়নের সফল কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিবার উন্নয়ন সংস্থার মৎস্য কর্মকর্তা মেহেদী আজম।

অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং সম্মানি হিসেবে চেক প্রদান করা হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর