ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেছেন, “উল্টা-পাল্টা বক্তব্য না দেওয়াই ভালো। আমি চিন্তাভাবনা করে বক্তব্য দিই। আমি জেনে-শুনে কথা বলি।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)-এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমার সঙ্গে সাক্ষাৎ ও কথা বলার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকে আসেন। আমি সবার সঙ্গে সাক্ষাৎ ও কথা বলি।”
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হেভেন চাকমা।
বিটিজেএ সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিটিভির সাবেক জেলা প্রতিনিধি মো. আরজু, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য্য, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাবউদ্দিন বিপু, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, নিউজ-২৪ জেলা প্রতিনিধি মাসুক হৃদয় এবং দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ।
সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিটিজেএ)-এর পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আবু সাঈদকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
