পরিচ্ছন্নকর্মীদের ঈদ বোনাস দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ মে ২০২৬, ১০:৪৩ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ‘ঈদ বোনাস’ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সিটি কর্পোরশনের মেয়র ও প্রশাসকদের কাছে চেক হন্তান্তর করেন তিনি।

এসময় পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের বিষয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বরিশালের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের মো. শওকত হোসেন সরকার, কুমিল্লার মো. ইউসুফ মোল্লা টিপু, বগুড়ার এম আর ইসলাম স্বাধীন, রংপুরের অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন) প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন