ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পানিসম্পদমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে মতবিনিময় হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অভিন্ন ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সুসম্পর্ক আরও জোরদারের মাধ্যমে দুই দেশের বিদ্যমান

বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন