ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরের কারণে আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দূতাবাসের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বর্তমান স্থান থেকে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তর করা হবে। এ কারণে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন চ্যান্সারির ঠিকানা- বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বাউশার, সুলতানাত অব ওমান।
চ্যান্সারি স্থানান্তরের কার্যক্রমে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ দূতাবাস।
