কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ফরিদপুর সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন শাখার সভাপতি হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হেমায়েত হোসেন (৫৫) হেমায়েত মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাতাগ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম কাগদী বাজারে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত হেমায়েতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সালথা থানায় বেশ কয়েকটি ধারায় মামলা রয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক একটি মামলায় আসামি হেমায়েত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতাসহ থানায় আরও একাধিক মামলা বিচারাধীন। গ্রেপ্তার আসামিকে ফরিদপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
