চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবাগত সচিব মিজ্ নূর-এ-জান্নাত রুমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিডিএ জাতীয়তাবাদী দল (সিবিএ)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সচিবের দপ্তরে সিবিএর পক্ষ থেকে নতুন নিয়োগপ্রাপ্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং প্রচার সম্পাদক আবু জাফর ইকবাল।
আরও উপস্থিত ছিলেন- সিবিএর কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর চৌধুরী, সুজন চক্রবর্তী, নুর মোহাম্মদ বাদশা, আবু জাহেদ, মো. আতিকুর রহমান চৌধুরী, মো. সরওয়ার হোসাইন, কানু প্রসাদ দাশ, উৎপল চক্রবর্তী, মো. বাহার উদ্দিন ও মো. রাকিবুল ইসলাম।
