কিশোর ও উঠতি বয়সি তরুণদের অপরাধ, মাদক সেবন ও উঠতি বয়সি তরুণদের অপরাধপ্রবণতা ঠেকাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়েছে থানা-পুলিশ।
মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের জানিয়েছে, আটকদের অধিকাংশই মাদক সেবনের সঙ্গে জড়িত। উপজেলা সদরের কলেজপাড়া আবাসিক এলাকা, শশীদল ইউনিয়নের হরিমঙ্গল, আশাবাড়ি, সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ও দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পড়ার টেবিল ফেলে কিশোরদের আড্ডা, মাদক সেবনসহ নানা অপরাধপ্রবণতা ঠেকাতে পুলিশ নজরদারি ও তৎপরতা জোরদার করেছে।
এদিকে থানা-পুলিশের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সচেতন মহল ও স্থানীয়রা। তাদের মতে, কিশোর ও উঠতি বয়সি তরুণদের অপরাধে জড়িয়ে পড়ার আগেই সতর্ক করা এবং মাদক থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, কিশোর ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
