সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৬

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে পলিয়ানপুর বিওপির সীমান্ত পিলার-৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থান নায়েব সুবেদার শ্রী তাপশ কুমার সরকারের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে।

বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর