জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের নতুন অ্যাকাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রধান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম।

বক্তব্য দেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। 

উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক শামসুজ্জামান ছামু, মিঠাপুকুরের ইউএনও মো. পারভেজ, মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফাসহ অনেক।
 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর