ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দিন (৪৫) ও কালীগঞ্জ পৌর ছাত্রলীগের অন্যতম সংগঠক সিজান ইসলাম (২৬) নামের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জালাল ৩ নম্বর কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও খড়কিডাঙ্গা গ্রামের মৃত গফুর বিশ্বাসের ছেলে। এছাড়া সিজান কালীগঞ্জ পৌর ছাত্রলীগের অন্যতম সংগঠক ও শহরের আড়পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তে নাম আসায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
