সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোক্তা প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহানের মা তাহেরুন নেছা (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকেল তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় ফেনী গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক সরওয়ার জাহানের মায়ের মৃত্যুতে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যরা, উপাচার্য (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
