নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদককারবারি, মাদকসেবী, চোর, ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী আটজন, মাদকসেবী ৫৮ জন, চোর একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন, নিয়মিত মামলার আসামি আটজন এবং অন্য আইনে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য একজন, ২১২ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুজন, মাদকসেবী ছয়জন, ওয়ারেন্টভুক্ত দুজন ও অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্টভুক্ত তিনজন, নিয়মিত মামলার আসামি একজন ও অন্য আইনে একজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ সংগঠনের তিনজন, ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তিনজন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার আসামি ৫ জনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অভিযানে মাদকসেবী ছয়জন ও অন্য আইনে একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁও থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুজন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্টভুক্ত একজন ও চোর একজনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৩ জন ও অন্যান্য আইনে ২ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার অভিযানে অন্যান্য আইনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
