যুবদল নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পিএম

বগুড়ার শাজাহানপুরে আলোচিত যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মাকসুদুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মাকসুদুর রহমান বাবু উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। 

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টেঙ্গামাগুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, আসামি বাবুর বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর