জীবননগরে নাশকতা মামলায় আ.লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. বকুল উদ্দীন মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বকুল উদ্দীন মিল্টন উপজেলার সীমান্ত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হাবিবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

ওসি মো. সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় নাশকতার মামলা রয়েছে।

শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর