বগুড়ায় দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ এএম

বগুড়ার শেরপুরে জরুরি দায়িত্ব পালনে যাওয়ার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এতে কোনো পুলিশ সদস্য হতাহত হননি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর থানার একটি পুলিশের জরুরি ডিউটির গাড়ি টহল ও জরুরি দায়িত্ব পালনের জন্য রামেশ্বরপুর এলাকার দিকে যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে নেমে যায়। গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারালেও চালক দ্রুত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা সদস্যরা।

ঘটনার পর পুলিশ সদস্যরা গাড়িটি দুর্ঘটনাস্থলে রেখে বিকল্প উপায়ে তাদের নির্ধারিত জরুরি সরকারি দায়িত্ব পালনের চলে যান।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, চাকা পাংচার হওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে যায়। তবে কোনো পুলিশ সদস্য আহত হননি এবং পুলিশের নিয়মিত ও জরুরি ডিউটি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করতে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর