মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) নাম পরিবর্তন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর তা গেজেটে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়টি ১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়। এবার বাংলা নামে ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর