রিজভীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল তিনটা থেকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এসময় রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান। বৈঠকে রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, রোহিঙ্গা সমস্যা সমাধান, স্থানীয় সরকার নির্বাচন এবং এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আলোচনা হয়। চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উভয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম প্রমুখ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর