মিরপুর টেস্টে শুরুর চাপ সামলে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সাদমানের অপরাজিত অর্ধশতক ও মুমিনুলের মাইলফলকে এখন পর্যন্ত ৩ উইকেটে ১১৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
যদিও প্রথম সেশনের শেষদিকে মুমিনুল ২৮ রান করে আউট না হলে বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত। তবে অধিনায়ক নাজমুল সেই ধাক্বা সামাল দেন। সাদমানকে নিয়ে দলকে শক্ত অবস্থানে নেওয়ার চেষ্টা করেন। তবে ওয়ারিকানের বলে ১৯ রানে এলবিডব্লিউ হলে প্রতিরোধ ভাঙে।
শুরুটা কিছু নড়বড়ে হলেও ওপেনার সাদমান দারুণ ফিফটি পেলেন। ইনিংসের ১৬তম বলে প্রথম রানের দেখা পেয়েছিলেন। তবে সাবলীল হতে বেশি সময় নেননি। টেস্টে এটি তার ১০ম ফিফটি। সাদমান ১০০ বলে ৫৫ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম সেশনের বিরতির আগে আউট হন মুমিনুল হক। আউট হওয়ার আগে ৫১ বলে ২টি চারের সাহায্যে ২৮ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েন এই অভিজ্ঞ ব্যাটার। আন্তর্জাতিক টেস্টে তার মোট রান এখন ৫,২৯৩।
