জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি সুবিধা পাবেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী কোনো যানবাহনকে টোল দিতে হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।
অর্থাৎ, নির্ধারিত এই ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে যানবাহনগুলোকে কোনো ধরনের টোল পরিশোধ করতে হবে না।
