সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠন উদ্যোগে দরিদ্র পরিবারকে উপহার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার অস্থায়ী কার্যালয় নিয়ে ২০২০ সালের প্রহেলা মে প্রতিষ্ঠিত করা হয়- সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “সোসাইটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন”।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইসলামাবাদ ইউনিয়ন এর পূর্ব ইসলামাবাদ গ্রামের দরিদ্র পরিবারকে একটি ছাগল উপহার হিসেবে প্রধান করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামির হোসেন পাটোয়ারী, রক্ত বিষয়ক সম্পাদক রিয়াদ সিকদার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামীম হাসান ও ক্রিয়া বিষয়ক সম্পাদক হৃদয় বেপারী সহ প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সিরাজুল ইসলাম জানান, আমরা চাচ্ছি দরিদ্র পরিবার কে উপহার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলার জন্য। পাশাপাশি আমরা সারাবছর আমাদের সংগঠনের সাধ্য অনুযায়ী সকলের পাশে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ ভালো কাজের মধ্যে দিয়ে আমাদের বাকিটা জীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি যেমন, তার জন্য সকলের দোয়া চাই।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন