আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন সিআর সেভেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দলের হয়ে ২৩ বছরের অধ্যায়ের ইতি টানার কথা জানিয়েছেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার।

বিবৃতিতে রোনালদো বলেন, ‘সময় এসেছে জাতীয় দলের সাত নম্বর জার্সিটি ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার। এই জার্সি কখনোই শুধু আমার ছিল না। তবে ২৩ বছর ধরে এটি পরার, রক্ষা করার এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের স্টেডিয়ামে বয়ে নিয়ে যাওয়ার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।’

সিদ্ধান্তটি সহজ ছিল না জানিয়ে রোনালদো বলেন, ‘কিছু সিদ্ধান্ত শুধু মাথা দিয়ে নেওয়া যায় না, হৃদয়েরও ভূমিকা থাকে।’ ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা তার জীবন চিরতরে বদলে দিয়েছে, তার এবার সমাপ্তি ঘটল।

৪১ বছর বয়সী রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশনস লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি বছরের বিশ্বকাপ ছিল রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শেষ ষোলোতে স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পর তিনি আবেগাপ্লুত হয়ে মাঠ ছাড়েন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন