রোনালদো-বেনজেমার পদাঙ্ক অনুসরণ করে ‘আনস্টপেবল’ এমবাপ্পে

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের গোল করার ধারা অব্যাহত রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগার দ্বাদশ রাউন্ডে শনিবার (৭ নভেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলের ম্যাচেও জালের দেখা পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ৭৫তম মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এর আগে ২৮ মিনিটে ফেদেরিকো ভালভের্দে রিয়ালকে এগিয়ে দেওয়ার পর, ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন গুলার।

স্প্যানিশ সাংবাদিক অ্যালেক্সিস ‘মিস্টার চিপ’-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমানে টানা সাতটি ম্যাচে গোল করেছেন এমবাপ্পে। ক্লাব কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমার মতো তারকারাই কেবল অতীতে এমন ধারাবাহিক গোল করার রেকর্ড গড়েছিলেন।

এই তালিকায় সবার চেয়ে বহু দূরে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে টানা ১২ ম্যাচে গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া ২০১৪ সালে ১০ ম্যাচ, ২০১২ ও ২০১৩ সালে ৮ ম্যাচ এবং ২০১২ সালে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড রয়েছে তার ঝুলিতে।

অন্যদিকে, করিম বেনজেমার কথা বলতে গেলে, তিনি ২০২১ ও ২০২২ সালে টানা সাত ম্যাচে গোল করেছিলেন। তবে এমবাপ্পে ইতোমধ্যে এরচেয়েও ভালো রেকর্ড গড়েছেন। এর আগে ২০২৫ সালে টানা আট ম্যাচে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন এই ফরাসি তারকা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন