দেশের সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেছেন, এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় একত্রিত হয়ে যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসে। সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় এই ঐক্যের  বিকল্প নেই।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অপর্ণা রায়।

গৌতম মিত্রের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা শোবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী, সমীর কুমার বসু, সমীর সরকার, অনিক সাহা তন্ময়, তনুব্রত দত্ত, বঙ্কিম চন্দ্র, বর্নিল রায়, সীমান্ত দাস, মনসুর আহমেদ খান, খোকন প্রমুখ। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ছাড়াও কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়।

অপর্ণা রায় বর্তমান সরকারের উন্নয়ন কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সব সদস্যকে আগামীতে দেশের সার্বভৌমত্ব সম্প্রীতির স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর