জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

মতলব উত্তর উপজেলার নন্দলালপুর সাতবাড়িয়া বন্ধুমহল ক্লাবের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফ্রিজ এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল নন্দলালপুর ঈদগাহ মাঠে আয়োজিত খেলায় মিলারচর প্রধান বাড়ি একাদশ বনাম মেঘনা স্পোর্টিং ক্লাব এখলাশপুর অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথি হিসেবে খেলা উপস্থিত ছিলেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আল-আমীন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সেক্রেটারি নন্দলালপুর সাতবাড়িয়া গাউছিয়া কমপ্লেক্স ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহজালাল বেপারী, ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দলের নেতা নাছির সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শেখ বোরহান উদ্দিন ও প্রবাসী মোঃ রিয়াজ আহম্মেদ কুদ্দুস সহ প্রমুখ।

খেলায় সভাপতিত্ব করেন ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন বেপারী।

সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাছেদ প্রধান।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শতশত উপভোগz, করেন। খেলার মূল সময়ে সমতায় আসে, পড়ে ট্রাইবেকারে ২-০ গোলে মিলারচর প্রধান বাড়ি একাদশ বিজয়ী হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর