বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথের শাশুড়ি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদ্মাবতী দেবীর মা তরু দেবী বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তরু দেবীর প্রয়াণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সকল স্তরের নেতারা পরম করুণাময়ের কাছে তার স্বর্গীয় আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সব সদস্য, কাজল দেবনাথ ও পদ্মাবতী দেবীসহ আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
