দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে রোববার মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। তার ২৪ ঘণ্টা আগেই অর্থৎ শনিবার (১৪ নভেম্বর) সেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। দলে ফিরেছেন ব্যাটার জুবায়ের হামজা ও পেসার ডেন প্যাটারসন। দুজনই সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালে।
দক্ষিণ আফ্রিকাকে যথারীতি নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী প্রোটিয়ারা। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা।
একাদশে আরো আছেন এইডেন মার্করাম, রায়ান রিকেলটনের মতো অভিজ্ঞরা। তাদের সঙ্গে ব্যাটিংয়ে দায়িত্ব সামলাবেন মার্কেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা ও ম্যাথু ব্রিটজকে।
অলরাউন্ডার হিসেবে থাকছেন উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন। বোলিং আক্রমণে দক্ষিণ আফ্রিকার বড় ভরসা কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন। তাদের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন সাইমন হার্মার।
দক্ষিণ আফ্রিকার একাদশ :
মার্কেস অ্যাকারম্যান, এইডেন মার্করাম, রায়ান রিকেলটন (উইকেটকিপার), জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।
