পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পিএম

পটুয়াখালীতে ১৩ বছরের শিশু ধর্ষনের অভিযোগে শফিক হাওলাদার (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ২ এপ্রিল র‍্যাব-৮ এর সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় বরিশাল মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শফিক হাওলাদার সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের সিকেওয়াবুনিয়া গ্রামের জসিম হাওলাদারের ছেলে।

র‍্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মেজর সোহেন রানা জানান- গত ২৯ মার্চ পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর থানায় একটি মামলা হলে বিষয়টি র‍্যাব-৮ এর নজরে আসে। পরে র‍্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে আটক করে।

তিনি আরো বলেন- গত ২৯ মার্চ ১৩ বছরের এক শিশু পাশের বাড়িতে পিয়াজের জন্য গেলে অভিযুক্ত আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা জড়ো হলে পরে কৌশলে অভিযুক্ত আসাামী পালিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা পটুয়াখালী সদর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত আসামীর বিরুদ্ধে মামলার রুজু প্রক্রিয়াধীন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর