পুকুরে মাছ খাচ্ছিল নবজাতকের মৃতদেহ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা শহরের কাচারি পুকুর থেকে নবজাতকটির মৃতদেহ উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার সামনের কাচারি পুকুর থেকে একটি নবজাতের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নবজাতকের অভিভাবকে শনাক্ত করা যাইনি। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে পুকুরে ফেলে দিয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

নবজাতকটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর