রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭, ডিএমপি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০১:৫০ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৪ মে) সকাল ৬টা থেকে বুধবার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৫২৯টি ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন