ঘূর্ণিঝড় রেমাল : ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৫:২০ পিএম

আসন্ন অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘রেমাল’ ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকতে সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’।

আজ রোববার বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি কাজী মামুনুর রহমান মাহিম এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সানজিদা জাহান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

বিবৃতিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে, সচেতনতামূলক প্রচারণা চালিয়ে, মাইকিং করে, শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করে, ক্ষতিগ্রস্থ মানুষের ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে এবং স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমে সহযোগিতা প্রদান করে পাশে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন