শরীয়তপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ জুন ২০২৪, ০৯:১০ পিএম

বৃষ্টির সময় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পুর্ব হাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে।

নিহত মো.রাসেল বেপারী (১২) কোদালপুর ইউনিয়নের পূর্ব হাজীপাড়া গ্রামের রশিদ বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে ছাগল আনতে বাড়ি থেকে বের হয় রাসেল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আহত হয়ে রাসেল অসুস্থ হয়ে রাস্তার৷ ওপর পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান বলেন, কিশোর রাসেলকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে রাসেল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন