আজ মুক্তি পাচ্ছে দরদের টিজার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:০১ পিএম

প্রেক্ষাগৃহে ‘তুফান’ সিনেমা মুক্তির মাঝেই নেটদুনিয়ায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার টিজার। জানা গেছে, সোমবার (১৭ জুন) ঈদের দিন নেটদুনিয়ায় যেকোনো সময় মুক্তি পেতে পারে নির্মাতা অনন্য মামুন পরিচালিত দরদ এর টিজার।

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সময় সংবাদকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’।

এর আগে শোনা গিয়েছিল সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেবেন অনন্য মামুন।

সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন