Author: সহ সম্পাদক

  • সারাদেশে সক্রিয় রাজারবাগ পীর ও তার অনুসারীরা

    সারাদেশে সক্রিয় রাজারবাগ পীর ও তার অনুসারীরা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

    জমি দখল, ভুয়া মামলা, অপহরণ ও নানা ধরনের সহিংস অপরাধ আরো বৃদ্ধি করেছে রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় তাদের অপরাধী কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে।

    জানা গেছে, রাজধানীর মালিবাগ, খিলগাঁও, গাজীপুর, টঙ্গি, নারায়ণগঞ্জ, কাপাসিয়াসহ ও অন্যান্য স্থানে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে তারা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, চাপাইনবাবগঞ্জসহ দেশের বেশ কিছু জেলায় সাধারণ মানুষকে জমি ও অর্থ দিতে চাপ প্রয়োগ করছে রাজরবাগ পীরের অনুসারী সন্ত্রাসীরা। স্থানীয়রা বলছেন, রাজরবাগ পীরের অনুসারীরা ইসলামের বিভিন্নি ধরনের ব্যাখ্যা দিয়ে জমি, মসজিদ ও মাদ্রাসা স্থায়ী ভাবে তাদের দিয়ে দেওয়ার জন্য বলছে। যদিও তাদের দেয়া ইসলামিক বক্তব্য নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে।

    আরো জানা যায়, দিল্লুর রহমান ও তার অপরাধী চক্র নিয়ে সংবাদ করতে চাওয়ায় বিভিন্ন টেলিভিশন ও সংবাদ পত্রের কর্মীদের ওপর হামলা করেছে তার অনুসারীরা। নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, একাত্তর টেলিভিশন, নাগরিক টিভি, দেশ টিভি, ডেউলি সানসহ আরো বেশ কয়েকটি মিডিয়া হাউজে তারা হকিস্টিক, লাঠি ও অন্যান্যা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।

    নিউজ ২৪ এর সাংবাদিক নাঈম আল জিকু জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট পীর দিল্লুর রহমানের নির্দেশে তার অনুসারী ও সন্ত্রাসীরা নিউজ ২৪ এ ঢুকে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। কম্পিউটার, প্রিন্টার, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুট করে নিয়ে যায়।

    ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে দিল্লুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এই দুই পত্রিকার রিপোর্টার তাদের অপরাধ সম্রাজ্য নিয়ে সংবাদ সংগ্রহ করছিলো। কোনো ভাবেই নিউজ যেনো না হয় সেজন্য এই হামলা চালানো হয় বলে জানান কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টার মো. জহিরুল ইসলাম।

    নাগরিক টিভির সিনিয়র রিপোটার রাশেদুল কাঞ্চন জানান, রাজারবাগ পীর দিল্লুর রহমানের অনুসারীরা নাগরিক টিভিতে এসেও ভাঙচুর করেছে ২০২৫ সালের মে মাসের ৩০ তারিখ।তার বিরুদ্ধে করা নিউজ কেনো এখনো নাগরিক টিভির ইউটিউবে দেখা যায় এই প্রশ্ন ছিলো দিল্লুরের অনুসারীদের। দ্রুত তাদের বিষয়ে প্রচারিত সব ধরনের নিউজ সরানোর হুমকি দেয় তারা। এছাড়া এই রিপোটার জানান, নাগরিক টিভির নারী সাংবাদিক, ফারাহ্ হোসাইন ঐ রিপোট করায় তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়ে যায় দিল্লুরের অনুসারীরা।

    নিষিদ্ধ সংগঠন উলামা আজুমানে আল বাইয়েনিয়াত ও দিল্লুরের অনুসারীরা কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছড়া এলাকার সাধারণ মানুষের জমি-জমা, দোকান, মসজিদ ও মাদরাসা দখলে নিয়েছে আগেই। নতুন করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবারো তারা জমি দখল শুরু করেছে। মোল্লা ফারুক নামক এক ব্যক্তি রাজারবাগ পীরের হয়ে ঐ পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। শিক্ষানুরাগী ফাদার লুপির প্রতিষ্ঠা করা প্রাথমিক বিদ্যালয় দখল করে রাজারবাগীর লোকজন নিজেদের আস্তানা স্থাপন করেছে ২০২৫ সালের মার্চ মাসের শেষের দিকে।

    ২০২৫ সালের ২০ এপিল বরিশালের উপজেলা মির্জাগঞ্জ, বাকেরগঞ্জ, কাশিপুর এলাকায় জমি ও মসজিদ দখলে নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কয়েকটি গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে একই বছরেরে এপ্রিল ও মে মাসে বেশ কিছু আবাদী জমি দখল করেছে দিল্লুর রহমানের লোকাজন। এছাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল ও চাপাইনবাবগঞ্জে দিল্লুরের অনুসারী ও সন্ত্রাসীরা জমি দখল, হামলা ও মামলা করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে। এসব এলাকার সাধরণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা জানান, ২০২৫ এর ৫ আগষ্টের পর পীর দিল্লুর রহমানের লোকাজনের অত্যাচার ও অন্যায় আরো বৃদ্ধি পেয়েছে। এমনকি পুলিশ ও র‌্যাবের কাছে গিয়েও কোনো ধরনের সহায়তা পাওয়া যায়নি।

  • বেগমগঞ্জে ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতি, থানায় অভিযোগ 

    বেগমগঞ্জে ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতি, থানায় অভিযোগ 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে

    সন্ধ্যার পরেই ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার মন্ডলপাড়ার দেলোয়ার ভিলার দ্বিতীয় তলার বেলাল হোসেনের ভাড়া বাসায়। 

    সরজমিনে ও ঘটনার স্থলে গেলে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাসায় কেউ না থাকায় এ সুযোগে বাসার পিছন দিয়ে রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ডাকাতরা। এই সুযোগে তারা দুইটি আলমারি ভেঙ্গে সাড়ে ৯ ভরি স্বর্ণলংকার ও নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। এর আগেও এই বাসায় আরেকবার ডাকাতিও হয়েছে জানিয়েছেন। এতে প্রায় আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা। 

    এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় বেলাল হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে থাকা পুলিশ ফাঁড়ির এসআই জসীম আল মামুন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। মুঠোফোনে তিনি বলেন এখনো তাদেরকে চিহ্নিত করা যায়নি। দ্রুত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে ও অপরাধীদেরদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

  • ক্যান্সার আক্রান্ত আবদুল মতিনের উন্নত চিকিৎসার জন্য  প্রতিবাদী কন্ঠের অনুদান প্রদান 

    ক্যান্সার আক্রান্ত আবদুল মতিনের উন্নত চিকিৎসার জন্য  প্রতিবাদী কন্ঠের অনুদান প্রদান 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের হজু মোল্লা বাড়ির আবদুল মতিন। তিনি পেশায় একজন দিন মজুর ছিলেন। আর্থিক সাবলম্বী না হওয়ায় অসহায় দিন যাপন করছেন তিনি।

    আবদুল মতিন জানান, গত এক বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। স্থানীয় ভাবে নানা চিকিৎসা করিয়েছি কিন্তু কোন প্রতিকার পাই নি। কাজ করতে পারেন নাহ বলে দিন দিন সমস্যা বেড়েই চলেছে। 

    তাই চিকিৎসার খরচ চালানোর জন্য খুব হিমশিম খাচ্ছি। যদি কোন বিত্তবান হতদরিদ্র আবদুল মতিনকে ক্যান্সার থেকে সুস্থ ভাবে বাচার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।

    তাই মানবিকতার স্বরূপ প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে তার বাড়িতে গিয়ে অসুস্থ আবদুল মতিনের পাশে গিয়ে চিকিৎসার জন্য তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

    প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

    তাই তিনি সমাজের বিত্তবান মানুষ, স্বেচ্ছাসেবী সংস্থা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এর কাছে হাতজোড় করে সহযোগিতা চেয়েছেন। তা না হলে তার এই সমস্যার চিকিৎসা খরচ চালাতে না পারলে আরো কঠিন দিন যাপন করতে হবে বলে জানান। কোন সহ্রদয় ব্যাক্তি তার চিকিৎসার জন্য এগিয়ে আসার জন্য সবার কাছে হাতজোড় করেছেন।

  • প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ের নগদ অর্থ প্রদান 

    প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ের নগদ অর্থ প্রদান 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় পরিবারের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সরু মিয়া হাজি বাড়ির আনোয়ার হোসেন এর মেয়ের বিবাহের জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়। 

    এই সময় প্রতিবাদী কন্ঠের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন ও সাহাদাত হোসেন সুজন মেয়ের বাবা আনোয়ার হোসেনের হাতে এই নগদ অর্থ তুলে দেন।

    প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই ছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূর করা, মাদক বিরোধী কাজ, যেকোন অন্যায় প্রতিরোধ করার আহবান ও জানানো হয় সংগঠন থেকে। 

  • প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় গরীব অসহায় পরিবারের মাঝে বিয়ের নগদ অর্থ প্রদান 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: মানবিক ও সামাজিক সংগঠন প্রতিবাদী কন্ঠের সহযোগিতায় এক গরীব অসহায় পরিবারের বিয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সরু মিয়া হাজি বাড়ির আনোয়ার হোসেন এর মেয়ের বিবাহের জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়। 

    এই সময় প্রতিবাদী কন্ঠের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন ও সাহাদাত হোসেন সুজন মেয়ের বাবা আনোয়ার হোসেনের হাতে এই নগদ অর্থ তুলে দেন।

    প্রতিবাদী কন্ঠ সামাজিক ও মানবিক সংগঠন থেকে বলা হয়, এই রকম মানবিক কাজ ও গরীব অসহায় মানুষের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই ছাড়াও সমাজের নানা অসঙ্গতি দূর করা, মাদক বিরোধী কাজ, যেকোন অন্যায় প্রতিরোধ করার আহবান ও জানানো হয় সংগঠন থেকে। 

  • নোয়াখালীতে রাজনৈতিক বন্ধন অটুটে জামায়াতে ইসলামীর ইফতার

    নোয়াখালীতে রাজনৈতিক বন্ধন অটুটে জামায়াতে ইসলামীর ইফতার

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ  জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলার উদ্দ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার সন্ধ্যায় চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের একটি  রেস্টুরেন্টে জাতীয়বাদী দল বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামি আন্দোলন, এলডিপি, খেলাফত মজলিস,  গন অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার অনুষ্ঠিত হয়।

    চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর আমীর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা ও কর্ম পরিষদ সদস্য মোফাখ্খের হোসাইন নাসিমের সঞ্চালনায় 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

    প্রধান বক্তা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন। 

    আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমির মোবাশ্বের হোসেন। বিএনপির চৌমুহনী পৌরসভা সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জিএস রুবেল। 

    চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, যুগ্ন-সম্পাদক শওকে এলাহী রুমি, চৌমুহনী বড় মসজিদের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, এলডিপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি বদিউল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মুফতি শহিদুল ইসলাম, ইসলামি আন্দোলনের মহি উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শহর সভাপতি প্রফেসর মোস্তাফিজ রহমান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম (বিএসসি) খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মোরশেদুল আলম মাসুম, গন অধিকার পরিষদের জেলা সহকারী সেক্রেটারি মোঃ ইউসুফ, ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আওয়ামী লীগের অপকর্মের বিচার এই মাটিতে করতে হবে, এটার কোন বিকল্প নেই: বরকত উল্লাহ বুলু 

    আওয়ামী লীগের অপকর্মের বিচার এই মাটিতে করতে হবে, এটার কোন বিকল্প নেই: বরকত উল্লাহ বুলু 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: এই দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপকর্মের বিচার এই মাটিতে করতে হবে এবং এটার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

    বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর হক শপিং কমপ্লেক্সের প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে বেগমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব কথা বলেন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সদস্য সচিব, শাহ আব্দুল্লাহ আল বাকী, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, বাংলাদেশ সড়ক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল বাহার, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম আলী, নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস মোঃ হানিফ।

    এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ আঞ্চলিক পত্রিকার সম্পাদকগন, জেলা, উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে।

  • মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার 

    মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার 

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: সামাজিক ও মানবিক সংগঠন, অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠের আয়োজনে ইমদাদুল উলুম নুরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার কার্যালয়ে ছাত্র, শিক্ষক, এতিমদের মাঝে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলভী সাহেবের বাড়ির সামনে অবস্থিত প্রতিবাদী কন্ঠের কার্যালয় সংলগ্ন মাদ্রাসায় এই আয়োজন করা হয়। 

    এই সময় দেশের উন্নয়নে, মানুষের কল্যানে দোয়া ও মুনাজাত করা হয়। ইফতার অনুষ্ঠানে প্রতিবাদী কন্ঠ সামাজিক সংগঠনের এমন মহতি উদ্দ্যেগ প্রশংসনীয় বলেন সবাই। 

    এই সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মাওলানা হামিদুল্লাহ সাহেব, হাফেজ আতিকুর রহমান, মসজিদের ইমাম আবু বকর ছিদ্দিক, প্রতিবাদী কন্ঠের কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক আজিজ আহমেদ, ছাত্র সহ আরো অনেকে।

  • মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

    মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

    আজিজ আহমেদ,  নোয়াখালী প্রতিনিধি: সামাজিক ও মানবিক সংগঠন, অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অসহায়, দু:স্থ, গরীব মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। 

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্লাহ মৌলভী সাহেবের বাড়ির সামনে অবস্থিত কার্যালয়ে তালিকা অনুযায়ী এই কার্যক্রম বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। 

    প্রবাসী, ব্যবসায়ী, মানবিক সংগঠন ও উক্ত সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী গুলো দেওয়া হয়।

    অসহায়, দু:স্থ, গরীব মানুষেরা এই ঈদ সামগ্রী গুলো পেয়ে খুবিই আনন্দিত প্রকাশ করে। পাশাপাশি যারা এই মহতি কাজ গুলোর সাথে সম্পৃক্ত তাদের কে আরো এমন কাজ করার আহবান জানান সবাই।

    এই সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ উদ্দিন সহ আরো অনেকে।

  • সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

    সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই: আমীর খসরু

    আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: সংস্কারের গল্প বলে সময় সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ। তিনি বলেন,  নতুন নতুন যেসব কথা শুনছি। কখনো বলে আনুপাতিক হারে নির্বাচন, কখনো স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় নির্বাচন। তারপর তারা সংস্কার করে যাবে, শেখ হাসিনার বিচার শেষ করে যাবে। এ সমস্ত কথা বলার সুযোগ নেই। তাদেরকে সেই জায়গায়, সেই দায়িত্ব কেউ দেয় নাই।        

    বুধবার বিকেলে নোয়াখালী মাইজদীর জেলা জজকোর্ট সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।  

    তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়। মনে হয় তারা কোন এক দিকে ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্বেগ যদি হয় বাংলাদেশের জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণ যোগ্যতা থাকবে না।  এ দেশ পরিচালনা করতে হলে জনগণের ম্যান্ডেট নিতে হবে।

    জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া প্রমূখ।  

    এ সময় নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের, সাবেক জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, 

    সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, কৃষকদলের সভাপতি ফজলে এলাহী পলাশ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।