ইরান যুদ্ধ জ্বালানি, রপ্তানি রেমিট্যান্সের জন্য বড় ধাক্কা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে জ্বালানি সরবরাহ, রপ্তানি বাজার ও প্রবাস আয়ের ওপর। বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হতে পারে। রবিবার রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে ‘ভয়েস ফর রিফর্ম’ ও ‘পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত […]
টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ

জাপানের টোকিওতে শুরু হয়েছে ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রাম। দুই দিনব্যাপী (১৪ থেকে ১৫ মার্চ) অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে বর্তমানে টোকিও সফর করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ […]
টোকিওতে জ্বালানি মন্ত্রীদের উচ্চপর্যায়ের বৈঠক

জাপানের টোকিওতে শুরু হওয়া দুই দিনব্যাপী (১৪-১৫ মার্চ) ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’-এ অংশ নিতে বর্তমানে টোকিও সফর করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। উচ্চপর্যায়ের এই আন্তর্জাতিক ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে ইউ.এস. ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আয়োজক হিসেবে উপস্থিত রয়েছেন কাউন্সিলের […]
এলএনজি খাতে বিনিয়োগ জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে বাংলাদেশকে: সতর্ক করলো জিইএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। এ অবস্থায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণ করা হলে বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার ‘ঝুঁকিতে’ পড়তে পারে বলে সতর্ক করেছে গ্লোবাল এনার্জি মনিটর (জিইএম)। আন্তর্জাতিক জ্বালানি অবকাঠামো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা সংস্থাটির নতুন এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন সতর্কবার্তা […]
ঈদের ছুটিতে ডিজিটাল লেনদেন সচল রাখার নির্দেশ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে ডিজিটাল লেনদেন সেবা যেন নিরবচ্ছিন্ন থাকে সেই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটিকালীন গ্রাহকেরা যেন এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ইপেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে লেনদেন করতে পারেন, তা নিশ্চিত করতে তফসিলি ব্যাংক, এমএফএস প্রদানকারী প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদাতাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই […]
ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আসছে আজ

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। মঙ্গলবার এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে এই ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতিমধ্যে শুরু […]
কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন ‘ফ্যামিলি কার্ড’

সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। […]
ঈদুল ফিতরের লম্বা ছুটিতে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ

আসন্ন ঈদুল ফিতরের লম্বা ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংককে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যানসিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস […]
আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় আড়াই লাখ টন এলএনজিসহ হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে। বন্দর সংশ্লিষ্টরা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন […]
নারী দিবস পালনে দেশের সব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা […]