১৯ জানুয়ারি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- একজন রাষ্ট্রনায়কের জন্মদিনে ফিরে দেখা

ইতিহাসের বাঁকে বাঁকে যখন মানবসভ্যতা অস্তিত্বের হুমকির মুখে পড়েছে, তখন কিছু মানুষ আবির্ভূত হয়েছেন যাঁরা দৃঢ় বিশ্বাস, অসাধারণ সাহস ও ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে মানবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন পুনর্জাগরণের পথে। এই মানুষগুলো কেউ বিপ্লবী, কেউ সংস্কারক, কেউ আবার ইতিহাসের কঠিন সময়ে উঠে আসা রাষ্ট্রনায়ক। বাংলাদেশের ইতিহাসেও তেমনই এক অনন্য নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

বিগত তিন নির্বাচনেই ফ্যাসিস্ট হাসিনার বৈধতাদানকারী দেশ ইরান

মোঃ রাকিবুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি : ২০১৪, ২০১৮ এবং ২০২৪ টানা তিনটি জাতীয় নির্বাচনের পর শেখ হাসিনা সরকার যখনই আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছতা ও বৈধতার প্রশ্নে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও মানবাধিকার নিয়ে সরব ছিল ইরান তখন অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় […]

তারেক রহমান: রাজনীতিক নয়, রাষ্ট্রনায়ক-ইন-দ্য-মেকিং

বাংলাদেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে এক ক্লান্ত, আস্থাহীন ও সংকটপূর্ণ অধ্যায় অতিক্রম করছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে অংশগ্রহণমূলক গণতন্ত্রের অনুপস্থিতি, ভোটাধিকারের প্রশ্নবিদ্ধতা, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, নাগরিক স্বাধীনতার সংকোচন এবং রাষ্ট্রীয় কাঠামোর ক্রমবর্ধমান দলীয়করণ রাষ্ট্রের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে। এই বাস্তবতায় ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের সম্ভাবনা এবং ১৮ বছর পর তারেক রহমানের […]

খালেদা জিয়ার সার্বজনীন হয়ে ওঠা

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে উর্বর সময় ’৯০- এ যিনিজিতেছিলেন, তিনি খালেদা জিয়া। আর শেষবার ২০০৮–এ তিনি যখন হারলেন, বাংলাদেশের গণতন্ত্রেরই অন্ধকারযাত্রা শুরু হলো। এ এক অদ্ভুত সমীকরণ। ‘খালেদা জিতলে জিতে যায় গণতন্ত্র, খালেদা হারলে গণতন্ত্রও হেরে যায়’– এভাবে বললে হয়তো নাটুকে বা অত্যোক্তি লাগতে পারে। তবে সত্য হলো, যখন খালেদা জিয়া জিতেছেন, বাংলাদেশের গণতন্ত্রও তখন […]

তারেক রহমান পিনু থেকে তারেক জিয়া

বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগের প্রশ্ন এলে কিছু নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হয়। জনাব তারেক রহমান সেই নামগুলোর একটি। পিতৃহারা হওয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় নিপীড়ন, নির্বাসন সবকিছুর ভেতর দিয়েও তিনি আজ কোটি মানুষের আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ছোট্ট পিনু হারান তাঁর পিতাকে। শৈশবেই তিনি উপলব্ধি করেন রাজনীতি […]

সংগ্রামের প্রেরণার নাম বেগম খালেদা জিয়া

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে, যেগুলো কেবল একজন ব্যক্তিকে নয় এক যুগ, এক সংগ্রাম ও এক বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে। বেগম খালেদা জিয়া সেই বিরল নামগুলোর একটি। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং এক অদম্য প্রতিরোধের প্রতীক, এক আপোষহীন গণতন্ত্রের কণ্ঠস্বর।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। […]

ভোটাধিকারহীন রাষ্ট্রব্যবস্থা ও বিএনপির ভোটাধিকার ফেরতের সংগ্রাম

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল প্রেরণা ছিল ‘জনগণের অধিকার প্রতিষ্ঠ’। অথচ স্বাধীনতার অর্ধশতক পর আজ বাংলাদেশে সেই জনগণের অধিকার, বিশেষ করে ভোটাধিকার, সবচেয়ে বেশি পদদলিত। ২০০৭ সালে ১/১১-পরবর্তী সেনা-সমর্থিত সরকারের মাধ্যমে শুরু হয় এক বৃহৎ রাজনৈতিক অপকৌশলের। এর মূল লক্ষ্য ছিল নির্বাচিত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে থেকে জনগণের প্রতিনিধিত্বশীল কাঠামোকে ধ্বংস করা এবং একটি নিয়ন্ত্রিত, নির্দেশিত, পশ্চিম-অনুমোদিত […]

জিয়াউর রহমান: একজন সফল রাষ্ট্রনায়কের অসমাপ্ত অধ্যায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক নাম, যিনি তাঁর কর্মগুণে ও ব্যক্তিত্বে বাঙালির হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। একজন স্বাধীনতার ঘোষক, একজন বীরমুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, একজন রাষ্ট্রনায়ক এবং জনমানুষের নেতা হিসেবে জিয়াউর রহমানের জীবন ছিল কর্মে, সংগ্রামে এবং স্বপ্নে পরিপূর্ণ। তাঁর নেতৃত্বের যাত্রা ছিল যেমন সাহসিকতায় ভরপুর, তেমনি ছিল বহুমাত্রিক উন্নয়ন […]

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উষ্ণতা: একটি ভূ-রাজনৈতিক মূল্যায়ন

শেখ রিফাদ মাহমুদ  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উষ্ণতা সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে, পাকিস্তানের জন্য বাংলাদেশের ভিসা নীতির পরিবর্তন এবং সরাসরি বাণিজ্য রুট চালুর মতো পদক্ষেপ ভারতীয় নিরাপত্তা ও কূটনৈতিক পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক পাকিস্তানের নাগরিকদের জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্স শর্ত বাতিল করার […]

শিক্ষার্থীদের আর্থিক শোষণ বন্ধে বিশ্ববিদ্যালয় ভর্তি ফি পুনর্বিবেচনা জরুরি

বাংলাদেশের শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো বিসিএসসহ সব সরকারি চাকরি এবং ব্যাংক, বিমা, আধা-সরকারি (এক্সটেনশন অব দ্য গভর্নমেন্ট) প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকায় নির্ধারণ। এটি শুধু চাকরি প্রার্থীদের অর্থনৈতিক চাপ কমায়নি, বরং দীর্ঘদিনের একটি দাবির বাস্তবায়ন করে সর্বমহলের প্রশংসা অর্জন করেছে। বিশেষ করে নিম্নবিত্ত এবং প্রান্তিক […]