তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা

ইরান ও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। গত রবিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম ২.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬.১২ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে […]
ইরানের ১২৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২১২ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলার […]
কর্মীদের প্রতি নমনীয়তা দেখাতে নিয়োগকর্তাদের প্রতি কেসুমার আহ্বান

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত অতিরিক্ত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের ছুটির বিষয়ে নমনীয়তা প্রদর্শনের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় (কেমুসা)। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ঈদুল ফিতরের মতো উৎসব কর্মীদের জন্য পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর একটি অত্যন্ত অর্থবহ মুহূর্ত। তাই নিয়োগকর্তারা যদি ছুটির ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখান, তাহলে কর্মীরা পারিবারিক […]
মালয়েশিয়ার জোহরে ৮০ অভিবাসী শ্রমিকের ঈদ আনন্দে ভাটা

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাং এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৮০ জন বিদেশি শ্রমিকের জন্য আসন্ন হরি রায়া উৎসবটি বিষণ্ণ হয়ে উঠতে পারে। শ্রমিকদের অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে তারা বেতন ও অতিরিক্ত সময়ের (ওভারটাইম) পারিশ্রমিক পাচ্ছেন না। ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের এসস্টার ভিশন এসডিএন বিএইচডি (ইভিএসবি) নামের ওই […]
ফ্রান্সে পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে

৫০ শতাংশ ভোট পাওয়ার চ্যালেঞ্জ: ফ্রান্সে মিউনিসিপ্যাল নির্বাচনের ভোটযুদ্ধ শুরু ফ্রান্সে উৎসবমুখর পরিবেশে দুই ধাপের পৌরসভা (মিউনিসিপ্যাল) নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ ) স্থানীয় সময় সকাল থেকে ভোটাররা তাদের রায় প্রদানের জন্য ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন। নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। ফ্রান্সের নির্বাচনী নিয়ম অনুযায়ী, প্রথম ধাপের […]
হারি রায়া আইদিলফিতর উপলক্ষে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করলেন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম আসন্ন হারি রায়া আইদিলফিতর উপলক্ষে একটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছেন। এর ফলে দেশটির মানুষ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো এবং ভ্রমণের জন্য আরও বেশি সময় পাবেন। আজ (রবিবার) ১৫ মার্চ, সাবাহর সুরিয়া সাবাহ শপিং মলে অনুষ্ঠিত জাতীয় ভোক্তা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি জানান, […]
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান। রবিবারও প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে তেহরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আইআরজিসির দাবি অনুযায়ী, তাদের ছোড়া ‘ভারী ক্ষেপণাস্ত্র’ সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবের শিল্পাঞ্চলে আঘাত হেনেছে। সংস্থাটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে শহরজুড়ে অবিরাম অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতের সংখ্যা বৃদ্ধির পরোক্ষ স্বীকারোক্তিকে এই হামলার গভীর প্রভাব হিসেবে চিহ্নিত করেছে তারা। সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, শুধু ইসরায়েল নয়, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ইরাকের এরবিলে অবস্থিত ‘হারির’ বিমানঘাঁটি এবং কুয়েতে মার্কিন সেনাদের অবস্থানস্থল ‘আলি আল সালেম’ ও ‘আরিফজান’ ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এই সুপরিকল্পিত হামলায় ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনও স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া না গেলেও, বিশ্লেষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ধারাবাহিক হামলা-পাল্টা হামলা পুরো অঞ্চলকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। একের পর এক পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের নিরাপত্তা যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, আল-জাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে ইরান। রবিবারও প্রতিশোধ হিসেবে ইসরায়েল এবং ইরাক ও কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে তেহরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য […]
আমিরাতকে ইরানের কড়া হুঁশিয়ারি – Latest BD News

সংযুক্ত আরব আমিরাতের শহরগুলোতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে টার্গেট করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার তেহরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়েছেন, আমিরাতের বিভিন্ন বন্দর, ডক এবং শহরের গোপন আস্তানা থেকে ইরানের আবু মুসা ও খার্গ দ্বীপ লক্ষ্য করে মার্কিন বাহিনী যেসব ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তার উৎসস্থলে পাল্টা আঘাত […]
এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালেন পুতিন

লমান যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে ইরানকে প্রথম দেশ হিসেবে মানবিক সহায়তা পাঠালে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ১৩ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইরানি হাসপাতালগুলোতে দেখা দেওয়া তীব্র সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নিল ক্রেমলিন। রুশ জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের একটি […]
মালয়েশিয়ায় ৩০ এপ্রিল শেষ হচ্ছে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের নিজ দেশে বৈধভাবে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে চালু করা মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০ আগামী ৩০ এপ্রিল শেষ হবে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় ও সুশৃঙ্খলভাবে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে চালু করা এই কর্মসূচিতে ইতোমধ্যে বিদেশি নাগরিকদের […]