লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নাটোরের লালপুরে পুকুর পরিস্কার করতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে লালপুর বাজারের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩২)। তিনি উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবরের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লালপুর বাজারের পুকুর পরিস্কার করতে পুকুরে নামে আরিফুল ইসলামসহ আরও একজন। পুকুর পরিস্কারের […]

বিস্তারিত পড়ুন

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা রক্ষা করতে গিয়ে নাতির ছোড়া হাঁসুয়ার আঘাতে দাদির মৃত্যু হয়েছে। নিহত ওই দাদির নাম মর্জিনা বেগম (৫০)। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের মোকাব্বের আলীর স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের […]

বিস্তারিত পড়ুন

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আশরাফুল ইসলাম লালপুর ফিলিং স্টেশনে তেল […]

বিস্তারিত পড়ুন

বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ার লোকমানপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে লোকমানপুর রেলস্টেশন থেকে পূর্বদিকে ২২৭/২ সেকশনে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি পাসপোর্ট উদ্ধার করা হলেও তা যাচাই-বাছাই করে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা […]

বিস্তারিত পড়ুন

লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নাটোরের লালপুরে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ০৭:০০ ঘটিকায় নাটোরের লালপুর উপজেলাধীন আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি পাটিকাবাড়ি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন মহিলার মৃত্যু হয়েছে।নিহত মহিলার উপজেলার পুরাতন ইশ্বরদী সামরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম। […]

বিস্তারিত পড়ুন

সিংড়ায় বালির ড্রাম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে কিশোর নিহত

নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে বালির ট্রলি চাকার নিচে পিষ্ট হয়ে জিসান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলম ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিসান উপজেলার কালিগজ্ঞ গ্রামের ইসরাফিলের ছেলে ও তিনি ওই গ্রামে তার নানার বাড়িতে থাকতেন। সে একটি বালিবাহী ট্রলির হেলপার […]

বিস্তারিত পড়ুন

লালপুরে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নাটোরের লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশনে ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (আজ) সকাল পৌনে ৮টার দিকে এ  দুর্ঘটনা ঘটে। নিহত মাহদী হাসান মুরাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার এস এম আবু সালেহ জানান, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি […]

বিস্তারিত পড়ুন