গ্রন্থমেলায় সর্বোচ্চ সংখ্যক বই ক্রয় করে পুরস্কার পেলেন এস এম নুর ইসলাম

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ মার্চ ২০২৩, ০৮:০৫ এএম

এস এম নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি ::

ফরিদপুরে জেলা প্রশাসন কতৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা-২০২৩ এ সর্বোচ্চ সংখ্যক বই ক্রয় করে পুরস্কার প্রাপ্ত হয়েছেন বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী এস এম নুর ইসলাম। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আয়োজিত সপ্তাহব্যাপি “অমর একুশে গ্রন্থমেলার সমাপনী দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সর্বোচ্চ সংখ্যক বই ক্রয়ের জন্য এস এম নুর ইসলাম কে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। ২১ ফেব্রুয়ারী এ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তরুণ প্রজন্মকে বই কেনার অভ্যাস গড়ে তুলতে এ বিশেষ পুরস্কারের ঘোষণা করেন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন কতৃক এস এম নুর ইসলাম কে সর্বোচ্চ সংখ্যক ক্রেতা হিসেবে নির্বাচন করা হয়। উল্লেখ্য এস এম নুর ইসলাম এর আগেও সেরা সংগঠক হিসেবে দুইবার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তিনি একজন তরুণ সংগঠক। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও আত্ম উন্নয়ন মূলক সংগঠনে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর