নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নরসিংদী শহরতলীর চিনিশপুর স্কুল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া।

স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ও স্কুল পরিচালনা পরিষদের সহ সভাপতি মুফতি আবু তালহা।

আলোচনা সভায় স্বাগত বক্তব‍্য রাখেন, নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের অধ‍্যক্ষ আবু ছিদ্দিক (মিলন)।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন ভূঁইয়া বলেন, খেলাধুলা ছাত্র-ছাত্রীদের মন ও মস্তিষ্ককে ভালো রাখতে সহায়তা। সুস্থ মস্তিষ্ক ছাত্রের জন্য খুবই জরুরী। মন ও মস্তিষ্ক ভালো থাকলেই ভাল ছাত্র হওয়া যায়।

মো. মনির হোসেন ভূঁইয়া বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যায় শিক্ষার্থীরা মাদক সেবনসহ
শিক্ষাজীবনেই বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। কিন্তু শিক্ষার্থীরা যদি খেলাধুলার মনোনিবেশ করে তাহলে ওই সকল অনৈতিক কর্মকান্ডে থেকে তারা বিরত থাকতে পারে।

পরে প্রধান অতিথিসহ আগত অন্যান্য অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *