সাতক্ষীরায় জাম পাড়তে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জুন ২০২৪, ১২:৪২ পিএম

সাতক্ষীরায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) তালা উপজেলার বারুইহাটি এলাকায় এঘটনা ঘটে। সে তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র ও জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে। এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর