অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন প্রতিবাদী কন্ঠ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ জুন ২০২৩, ০২:৩৫ পিএম

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:

মানবিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান প্রতিবাদী কন্ঠের উদ্দ্যেগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নরোত্তমপুর ইউনিয়নে প্রতিবাদী কন্ঠের সদস্যরা ৩ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক অনুদান প্রদান করেন।

সম্প্রতি গত ২৮ মে ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বসতঘর মালামাল সহ ৩ টি দেশীয় গরু অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবাররা এখনো খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাই তাদের পাশে দাড়াতে প্রতিবাদী কন্ঠের এই ক্ষুদ্র প্রয়াশ।

সদস্যরা বলেন, মানুষের বিপদে, সুখে-দুঃখে সবার কল্যানে এমন ক্ষতিগ্রস্থ, অসহায় পরিবারের পাশে বিত্তবানদের মানবতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

এই সময় উপস্থিত ছিলেন, প্রতিবাদী কন্ঠের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্পাদক সাংবাদিক আজিজ আহমেদ, খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল হাকিম রায়হান, সদস্য আবদুল আজিজ শান্ত, মো. আরিফ, যুবলীগ নেতা মো. মনির হোসেন সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন