অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে পাবনাকে হারিয়ে বগুড়া জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

বগুড়াঅনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায় পাবনা জেলাকে ৬ উইকেটে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স এর বিভাগীয় ফাইনাল খেলায় মাঠে নামে বগুড়া ও পাবনা জেলা দল। সোমবার নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসজয়ী পাবনা জেলা দল প্রথমে ব্যাট করেন। নির্ধারিত ৫০ ওভারের খেলায় বগুড়া জেলা দলের বোলারদের তোপের মুখে বেশি দূর এগিয়ে যেতে পারেনি। নিয়মিত উইকেট পড়তে থাকায় পাবনা জেলা দল শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে।

পাবনা দলের পক্ষে রিফাত ৬৮ ও তাহমিদ ১৮ রান করেন। বগুড়ার বোলার সাদিক পাঁচটি, শিহাব তিনটি, আলিফ ও অহন একটি করে উইকেট লাভ করে। জবাবে বগুড়া জেলা ৩৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে খেলায় জয়লাভ করে। দলের পক্ষে রাফিদ ৫৪, সিহাব ৩৬ রান করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বগুড়া দলের রাফিদ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন, বিসিবির কাউন্সিলর রুবায়েত হক সুনান, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মেহেদী হাসান, বিসিবির সিলেক্টর সেলিম হোসেন সরদার।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর