মোবাইল ও মাদক আসক্তি দূর করতে গাবতলীতে ব্যতিক্রমী ঘুড়ি উৎসব

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম

আজিজুল হাকিম রুমন
বগুড়াতরুণ প্রজন্মকে মোবাইল গেমস ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এবং গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত নাটাই ঘুড়ি প্রতিযোগিতা। শনিবার বিকেলে গাবতলী উপজেলার ২ নম্বর রেলগেইট সংলগ্ন শহীদ জিয়ানগরের মাস্টার মাইন্ড স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় ৩০ জন প্রতিযোগী অংশ নেন। আকাশজুড়ে রঙিন ঘুড়ির ওড়াউড়িতে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং খেলা দেখতে মাঠে প্রচুর দর্শনার্থী ভিড় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিশু-কিশোরদের সুস্থ ধারার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।



বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর