নদীর চর দখল করে মৎস্য ঘের করার হিড়িক, নষ্ট হচ্ছে বনায়ন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম

সাতীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর ( রমজাননগর-কৈখালী ব্রীজ সংলগ্ন ) নদীর দুই পাশের চড় দখল করে মৎস্য ঘের করার হিড়িক পড়েছে । যার ফলে বড় ধরনের গাছসহ বনায়ন নষ্ট হচ্ছে ।

কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের কওছার গাজীর পুত্র রুহুল আমিন গাজী , ইব্রাহিম সরদারের পুত্র ইসমাইল সরদার, মোর্শেদ কারিগরের পুত্র সামছুর কারিগর, আজগার কারিগর, ওমেদ আলী গাজীর পুত্র কওছার আলী, মোবারক মহাজনের পুত্র সামছুর মহাজন, ইউনুস আলীর পুত্র সিদ্দিক , আব্দুল বারীর পুত্র রফিকুল ইসলাম , আতিয়ার গাজীর পুত্র আশরাফ হোসেন , আশরাফ মহাজনের পুত্র আতিয়ার গাজী , মোবারক মহাজনের পুত্র মুনছুর মহাজন, আফতাফ মহাজনের পুত্র আশরাফ মহাজনসহ অনেক ব্যক্তি নদীর চরের জায়গা দখল করে , বনায়ন নষ্ট ও গাছ কর্তন করে ভেড়ীবাঁধ দিয়ে মৎস্য ঘের করছে।

এ সমস্ত পরিবারের বসবাসের জন্য বসত ভিটা থাকলেও নদীর চর দখলে মেতেছে। তাদের দাবী নদীর চর বন্দোবস্ত নিয়ে মৎস্য ঘের করছে । বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য একাধিক বার ফোন দিয়ে কথা বলা সম্ভব হয়নি । নদীর চর দখল ও বনায়ন নষ্টের বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে ।

এ বিষয়ে কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন , নদীর চর বন্দোবস্ত দেওয়া হয়নি। কেউ যদি দখল করে থাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি নজরে নিয়ে নদীর চর ও বনায়ন রায় দ্রুত পদপে ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সুধি মহল ।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর