আজকালের মধ্যে দেশে আসতে পারেন ড. ইউনূস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজই (বুধবার) দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন। আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন। এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে।

২৪ ঘণ্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারব। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছি। রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

এরপর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। বৈঠক শেষে রাত ১২টায় বঙ্গভবন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বের হয়ে আসেন। আর তিন বাহিনীর প্রধানরা রাত ১২টা ১০ মিনিটে বঙ্গভবন থেকে বের হন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর