ইউনিয়ন পরিষদ সংশোধনী বিল পাস

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

জাতীয় সংসদে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন বিল-২০২৬ পাস হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে এটি পাস হয়।

নতুন এই বিল পাসের ফলে ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিদ্যমান আইনের বিভিন্ন ধারা সংশোধন ও হালনাগাদের সুযোগ সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সরকার ধারাবাহিকভাবে আইন সংস্কার করছে। এই সংশোধনী বিলও সেই উদ্যোগের অংশ। 

জাতীয় সংসদের চলমান অধিবেশনে একাধিক সংশোধনী বিল উত্থাপন ও পাস করা হচ্ছে, যার মাধ্যমে আগে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া হচ্ছে।

দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে মোট ১৪টি সংশোধনী বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি বিল পাসের জন্য প্রস্তাব করা হয়েছে এবং নতুন করে আরও ৫টি সংশোধনী বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিলসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর