ইরানের হামলায় ইসরায়েলের বীরশেবায় নিহতের সংখ্যা বেড়ে ৪

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৬:২৮ এএম

ইসরাইলের চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের মিসাইল হামলায় বীরশেবা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। একটি ভবনে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

লিনয় রেশেফ (দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারী দলের মুখপাত্র) জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও বেশ কয়েকজন আটকা রয়েছেন। আটকে পড়া সেসব ব্যক্তিদের উদ্ধার অভিযান চলছে।

এছাড়াও, ৮ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর