ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর বিষয়ে যা জানাল স্থানীয় সরকার বিভাগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৪:৩০ এএম

স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে জানানো হয়েছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে আদালতের রায়ের অপেক্ষমাণ তারা।

মঙ্গলবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বেলা হয় যে, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিল। এ অবস্থায় গত ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন।

এছাড়াও ২৬ মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে তারিখের রিটটি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর